8:14 pm, Friday, 20 November 2026

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

রাজীব দাস

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার….
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নগরীর এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সলিমউল্লাহ বাচ্চু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ‘সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম আনোয়ারার সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

আপডেটের সময় : 03:22:58 pm, Wednesday, 18 November 2026