7:24 pm, Thursday, 19 November 2026

চট্টগ্রামে আ.লীগ মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে: ডা. শাহাদাত

মাসুদ পারভেজ

চট্টগ্রামে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ
আ. লীগ মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে : ডা. শাহাদাত

আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায়না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে তাদের খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের উপর থেকে বোমা মারছে। এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তিনি এই মিছিল ও সমাবেশের আয়োজন করেন।

ডা. শাহাদাত বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামীলীগ। ২০২৪ সালের জুলাই আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে অনুশোচনা নেই। দণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরীর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে আছি। এ শান্তির মিছিল নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা আব্দুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, শফিক আহমেদ, রমজু মিয়া, জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির হাজী নবাব খান, এস এম মুফিজ উল্লাহ, আলী আব্বাস খান খন্দকার নুরুল ইসলাম, রাশেদ চৌধুরী, মো. হাসান, সাব্বির আহমেদ, সৈয়দ আবুল বশর, হাজী আবু ফয়েজ, নূর হোসেন নুরু, দিদারুল আলম, আলমগীর আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মো. সারোয়ার, চসিক জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, নাসিরাবাদ শ্রমিকদলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, অঙ্গসংগঠনের নেতা নাছির উদ্দীন চৌধুরী নাসিম, আবদুল আহাদ রিপন, মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে আ.লীগ মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে: ডা. শাহাদাত

চট্টগ্রামে আ.লীগ মাঠে নেই, ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে: ডা. শাহাদাত

আপডেটের সময় : 12:00:30 pm, Thursday, 19 November 2026