8:14 pm, Friday, 20 November 2026

মিয়ানমারকে গণহত্যার রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

এম কে আলম চৌধুরী- কক্সবাজার

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি গণহত্যার জন্য দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।

তিনি বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে মিয়ানমারকে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় সংস্কার আনতে হবে।

আজ (২০ নভেম্বর) কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ করতে নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসেন তিনি। এ সময় রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের অধিকার প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং স্থায়ীভাবে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, প্রত্যাবাসন বলতে শুধু রোহিঙ্গাদের শারীরিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া বোঝায় না। তাদের রাখাইন রাজ্যে নিজ নিজ আদি নিবাসে ফিরতে দিতে হবে। সেখানে নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি চলাচলের স্বাধীনতা, পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলন এবং বৈষম্য থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্য নিশ্চয়তাও প্রয়োজন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের ঐতিহাসিক রায় ঘোষণার এক দিন পর এই সফর করেন খলিলুর রহমান।

গতকাল দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করেছেন। আদালতের ৮০ বছরের ইতিহাসে এ ধরনের রায় এটিই প্রথম।

রায়ে বিচারকরা স্বীকার করেছেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী উত্তর রাখাইন রাজ্যে ‘নিরাপত্তা অভিযান’ চালানোর সময় রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, গুরুতর শারীরিক ও মানসিক নির্যাতন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এ রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। ফলে রায় মেনে চলার বিষয়ে মিয়ানমারের ওপর সুস্পষ্ট আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে।

এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই রায় ভুক্তভোগীদের প্রতি শক্তিশালী স্বীকৃতি। একই সঙ্গে এটি স্পষ্ট বার্তা দিয়েছে যে অপরাধ করে দায়মুক্তি পাওয়ার সুযোগ থাকা উচিত নয়।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের (আরআরআরসি) মতে, এই রায়ের মধ্য দিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

এখন আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির দায়িত্ব মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর বর্তেছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম আনোয়ারার সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

মিয়ানমারকে গণহত্যার রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : 12:29:41 pm, Friday, 20 November 2026